Saturday, June 20, 2026

সপ্তাহান্তে শীতের ইউটার্ন, আগামী দুদিন কমবে তাপমাত্রা!

Date:

Share post:

ক্যালেন্ডার বলছে শীতের মরশুম শেষে বঙ্গে এখন বসন্ত। তবু যাওয়ার আগে ছোট্ট স্পেলে ফিরল শীত। হাওয়া অফিসের কর্তারা বলছেন আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় হালকা শীতের আমেজ বজায় থাকবে। যদিও আগামী সপ্তাহে আবহাওয়ার মেজাজ চড়বে বলেই অনুমান করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে রবিবার পর্যন্ত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। শনিবার সকালে কুয়াশার দাপট ছিল। শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে আগামী সপ্তাহে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি ছুঁয়ে যাবে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে সোম ও মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হতে পারে।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...