Friday, March 27, 2026

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সফরে রদবদল, আজই বীরভূম যাচ্ছেন মমতা

Date:

Share post:

রাজ্যজুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) শুরু হয়েছে। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নিজের প্রশাসনিক সফরে কিছু বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার নয় বরং আজ শনিবারই (১৭ ফেব্রুয়ারি ) লালমাটির উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী (CM)। রবিবার সিউড়িতে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ১৮ তারিখ রাতেই কলকাতা ফিরবেন বলে নবান্ন (Nabanna) সূত্রে জানা যাচ্ছে।

বীরভূমে পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election result in Birbhum) দুর্দান্ত ফল করেছে ঘাসফুল শিবির। তবে, লোকসভা ভোটে জেলার দুটি আসনে দলীয় প্রার্থীর জয় নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না তৃণমূল সুপ্রিমো। এই পরিস্থিতিতে জেলার মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বীরভূমে যাচ্ছেন তিনি। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি শান্তিনিকেতনে বাউল বিতানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দেউচা-পাঁচামির কয়লা উত্তোলন শিল্পের জন্য জমিদাতা ৬০০টি পরিবারের ১ জন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন তিনি। জেলা প্রশাসন সূত্রের খবর, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বীরভূমের জেলার সদর শহর সিউড়িতে। সিউড়ির চাঁদমারি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগদান করবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসেবে উঠে এসেছে দেউচা পাঁচামি। সেখানে কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতাদের সরকারি নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের শেষে সিউড়ি থেকেই আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

একনজরে সফরসূচি

• শনিবার সন্ধেয় বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
• অন্ডাল থেকে সড়ক পথে বোলপুর যাবেন।
• রাতে থাকতে পারেন বোলপুরের সার্কিট হাউসে বা রাঙাবিতান পর্যটন কেন্দ্রে।
• পরেরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তিনি সভা করবেন জেলা সদর সিউড়ির চাঁদমারি মাঠে। জেলার একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস ও উদ্বোধন শেষে।
• ওই দিনই কপ্টারে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।


Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...