Friday, May 22, 2026

আকবর-সীতার ‘একত্রবাস’! মামলা গড়াল আদালতে

Date:

Share post:

‘শিলিগুড়িতে সর্বনাশ’ – লালমোহন বাবু বেঁচে থাকলে হয়তো ঠিক এভাবেই নাম দিতেন। আকবরের সঙ্গে ‘যোধা’ থাকতে পারেন কিন্তু তাই বলে ‘সীতা’? অগত্যা সিংহীর নাম পরিবর্তনের দাবি। শুনতে একটু অদ্ভুত লাগলেও, এটাই সত্যি। শিলিগুড়ির কাছে বেঙ্গল সাফারি পার্কে ( Bengal Safari Park) এখন রয়েছে আকবর ও সীতা। তবে এনারা মানুষ নন, প্রথমজন সিংহ আর ‘সীতা’ হলেন সিংহী। এই নামকরণ নিয়ে তাদের মধ্যে কোন আপাত বিরোধ না থাকলেও, ফুঁসছে বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। এক জন তৃতীয় মুঘল সম্রাট, অন্য জন রামচন্দ্রের স্ত্রী। যতই চতুষ্পদীর নামকরণে তাদের ব্যবহার হোক না কেন, ধর্মের সেন্টিমেন্ট এখানেও প্রকট হয়ে উঠলো। এক খাঁচায় আকবর আর সীতার থাকার ব্যাপারে প্রবল আপত্তি জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দাবি, নাম পাল্টাতে হবে। রাজ্যের বন দফতর (Forest Department) ব্যাপারটাকে গুরুত্ব না দেওয়ায় বিশ্ব হিন্দু পরিষদ সটান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা ঠুকে দিয়েছে। সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!

বিশ্ব হিন্দু পরিষদের (VHP) দার্জিলিং জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় জানিয়েছেন, বেঙ্গল সাফারি পার্কে যে সিংহী আনা হয়েছে, তাঁর নাম রাখা হয়েছে সীতা। সিংহের নাম আকবর। অথচ তাদের এক খাঁচায় রাখা হয়েছে।এতে হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আইনজীবী শুভঙ্কর দত্ত জানান যে ত্রিপুরা থেকে যে সিংহ-সিংহীকে আনা হয়েছে, সরকারি নথিতে তাদের নাম লেখা ছিল প্যানথেরা লায়ন মেল অ্যান্ড ফিমেল। আইডি নম্বর দেওয়া থাকলেও এখানে নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা। তাই, নাম পরিবর্তনের মামলা। আদালত সূত্রে খবর , জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে শুক্রবার মামলার আবেদন করা হয়। মঙ্গলবার মামলার শুনানি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

 


Related articles

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...