Friday, June 26, 2026

স্বনির্ভর গোষ্ঠীর পাশে মুখ্যমন্ত্রী, জেলায় জেলায় সরকারি ‘বিগ বাজার’

Date:

Share post:

এবার জেলায় জেলায় সরকারি ‘বিগ বাজার’ চালু করতে চলেছে রাজ্য সরকার। আসলে স্বনির্ভর গোষ্ঠীর পাশে থেকে মহিলাদের রোজগারের পথ প্রশস্ত করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারে আসার শুরু থেকেই মহিলাদের কর্মসংস্থানের ওপর বিশেষ নজর দেওয়ার কথা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। তারই অঙ্গ হিসাবে সরকারের এই সিদ্ধান্ত।

রবিবার বীরভূমে একটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।এদিন তিনি বলেন, আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেক কাজ করেন। আমাদের তাঁতিরাও অনেক কাজ করেন। আমরা সরকারের তরফে সমস্ত প্রয়োজনীয় জিনিস আমাদের তাঁতি এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের থেকে নেব। প্রতিটা জেলায় একটি করে ‘বিগ বাজার’ তৈরি করা হবে। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের জিনিসপত্র বিক্রি হবে। তাদের স্থায়ী রোজগারের জন্য এই বন্দোবস্ত করা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এককালীন তাঁরা ২৫ হাজার টাকা করে পাবেন। ওয়াকিবহাল মহলের মত, সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, একদিকে যেমন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্তদের লাভ হবে তেমনই স্থানীয় ক্ষেত্রে কর্মসংস্থান এবং আর্থিক উন্নতির সম্ভাবনাও থাকছে।এলাকার আর্থিক উন্নয়ন হলে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবও কর্মসংস্থানের উপর পড়বে। সার্বিক দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- দেউচা পাঁচামির জমিদাতাদের নিয়োগপত্র ও ক্ষতিপূরণের চেক মুখ্যমন্ত্রীর

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...