Friday, June 26, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে কি করে এল সাফল্য? জানালেন যশস্বী

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেন যশস্বী জসওয়াল । রাজকোটে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১৪ রানে অপরাজিত থাকেন যশস্বী। তাঁর রানের সুবাদেই ইংল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া। আর দলের জন্য এই রান করতে পেরে উচ্ছ্বসিত যশস্বী । ফাঁস করলেন সাফল্যের রহস্য।

ম্যাচ শেষে যশস্বী বলেন, “ যেভাবে রোহিত ভাই আর জাড্ডু ভাই প্রথম ইনিংসে খেলেছিল সেটা দেখে শিখেছি। ওরা সেশন ধরে ধরে এগোচ্ছিল। তাড়াহুড়ো করছিল না। আমিও সেটাই করেছি।” এরপর যশস্বী আরও বলেন, “ শুরুতে পিচে বোলারেরা সাহায্য পাচ্ছিল। তাই ওদের সম্মান দিচ্ছিলাম। অযথা তাড়াহুড়ো করিনি। হাত জমে যাওয়ার পরে বড় শট খেলেছি। চতুর্থ দিন সকালেও বল ভাল হচ্ছিল। আমার পরিকল্পনা ছিল, আগে হাত জমিয়ে তার পরে বড় শট খেলব। সেটাই করেছি।”

যশস্বীর প্রশংসা করেছেন রোহিত শর্মাও। তিনি বলেন, “ অনেক কথা বলেছি ওকে নিয়ে। সাজঘরের বাইরেও ওকে নিয়ে অনেকে কথা বলে। ওকে নিয়ে প্রচুর কথা বলতে চাই না। সবে কেরিয়ার শুরু করেছে। এখনও অনেক দূর যাওয়া বাকি।“

আরও পড়ুন- তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে দুরমুশ করে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?


Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...