Friday, June 26, 2026

লোকসভা বৈতরণী পার করতে নাড্ডায় আস্থা বিজেপির, সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি

Date:

Share post:

লোকসভা ভোটের আগে দলের যে কাঠামো তাতে কোনও পরিবর্তন আনলে বিজেপির বিজয় রথের রশিতে আচমকা টান পড়তে পারে। এই পরিকল্পনা থেকেই আগামী জুন মাস পর্যন্ত বিজেপি সর্বভারতীয় সভাপতির পদে জে পি নাড্ডাকেই রেখে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হল বিজেপির জাতীয় কর্মী সম্মেলনে। মোদি ও শাহের দেখানো পথে প্রথম লোকসভা নির্বাচন কেমন পার করেন নাড্ডা, সেটাও দেখে নিতে চাইছে বিজেপি নেতৃত্ব।

লোকসভায় কর্মীদের সামনে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা রেখেছেন নরেন্দ্র মোদি। এবারেও নির্বাচন যে মোদির নামেই হতে চলেছে তা বিজেপির জাতীয় সম্মেলনের শেষদিনই বুঝিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। সেই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই জে পি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নির্বাক সৈনিকের ভূমিকা পালন করে চলেছেন। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মোদি-শাহ। দলের পদাধিকারী হয়েও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় রাশ টানা ছিল।

তবে সম্প্রতি বিহার ও মহারাষ্ট্রে বিজেপির গাড়ি দ্রুত গড়ানোর অনেকটা কৃতিত্ব দেওয়া হচ্ছে নাড্ডাকেই। সম্ভবত তারই পুরস্কার হিসাবে ফের সর্বভারতীয় সভাপতির পদে বহাল থাকলেন তিনি। তবে লোকসভা নির্বাচনের পর পদে আবার নাড্ডাকেই রাখা হবে কী না, তার ফয়সালা হয়তো ভোটের ফলাফলই নির্ধারণ করবে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...