Saturday, June 6, 2026

ঠিকা জমিতে বাড়ি তুলতে বিধাসভায় নয়া সংশোধনী বিল পাশ রাজ্যের

Date:

Share post:

ঝুপড়িতে নিজেদের জমিতে এবার বহুতল তোলা যাবে।এই বিষয়ে বিধনাসভায় নয়া সংশোধনী বিল পাশ করাল রাজ্য সরকার। ঠিকা জমিতে বাড়ি তুলতে দ্য ওয়েস্টবেঙ্গল ঠিকা টেন‌্যান্সি (সংশোধনী) বিল পাশ করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী কলকাতায় ঠিকা জমিতে বহুতল তুলতে গেলে ছাড়পত্র নিতে হত কলকাতা পুরসভা থেকে। যেমন হাওড়ার ক্ষেত্রে সেই ছাড়পত্র পাওয়া যেত হাওড়া পুরসভা থেকে। তবে এবার থেকে এই ছাড়পত্র দেবে কেএমডিএ। এবার থেকে ঠিকা জমিতে বাড়ি করতে চেয়ে আবেদন করার ১৫ দিনের মধ্যে ঠিকা জমির লিজ ডিডের পাশাপাশি ঠিকা মিউটেশন দেওয়া হবে বলে জানা গিয়েছে। এমনকী, ঠিকা ভাড়াটে বিল্ডিং প্ল্যানের জন‌্য আবেদন করলে অনুমোদন মিলবে ১৫ দিনের মধ্যে।

ওয়াকিবহাল মহলের মত, নয়া সংশোধনী বিল আইনে পরিণত হলে ঠিকা জমিতে বাড়ি তোলা অনকটাই সহজ হয়ে যাবে। এরই পাশাপাশি, আইনি জট থাকা জমির ক্ষেত্রেও সমস্যার সমাধান সূত্র বের করা হবে দুই মাসের মধ্যেই। সংশোধনী প্রসঙ্গে সরকারের বক্তব্য, সংশোধনীর ফলে এই আইনের সঙ্গে কেএমডিএ যুক্ত হওয়ায় কলকাতা এবং হাওড়ায় ঝুপড়ি থাকবে না। এছাড়াও এই আইনের ফলে বেআইনি বাড়ি তৈরিও অনেকটাই কমবে।

নতুন চালু হওয়া ঠিকা কন্ট্রোলার অফিসেই কলকাতার প্রতিটি ঠিকা জমির অ্যাসেসমেন্ট সহ সব তথ্য থাকবে। এই বিষয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ইচ্ছা ঝুপড়িতে থাকা সবাই যেন পাকা বাড়িতেই থাকতে পারেন। এই কারণেই ঠিকা ব‌্যবস্থাকে নগরোন্নয়ন দফতরের আওতায় আনা হয়েছে। এখন দেখার কত দ্রুত এ সংশোধনী বিল আইনে পরিণত করা হয়।

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...