Saturday, April 4, 2026

বীরভূমের প্রশাসনিক সভা থেকে বড় চমক! রবিবার দিনভর কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

শনিবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বোলপুর (Bolepur) পৌঁছে গিয়েছেন। রবিবার সিউড়ির চাঁদমারি মাঠে প্রশাসনিক সভায় অংশ নেবেন তিনি। নতুন প্রকল্প ঘোষণার পাশাপাশি, জনকল্যাণমূলক পরিষেবাও প্রদান করবেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় কলকাতায় ফিরে আসার কথা তাঁর। জানুয়ারির শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফর শেষে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সফরে বীরভূমে যাওয়া হয়নি তাঁর। এবার তাই সিউড়িতে প্রশাসনিক সভা করতে এক দিনের জন্য বীরভূমে মুখ্যমন্ত্রী। তবে এদিন বড় চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই সিউড়ি থেকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের (Biswa Bangla University) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। শুধু তাই নয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও পরিদর্শনেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্লাস শুরু হয়েছে ছাত্রছাত্রীদের। সেই বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাসেরই আনুষ্ঠানিক উদ্বোধন রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের করবেন বলেই সূত্রের খবর।

সূত্রের খবর, শুধুমাত্র বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ৩৮৯ কোটি টাকা খরচ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ধাঁচে শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেইমতোই গত পাঁচ বছর আগেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়। রবিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। পাশাপাশি সূত্রের খবর পানাগড় – ইলামবাজার রাস্তার আধুনিকীকরণ তথা চার লেন বিশিষ্ট সড়কের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য মোট ১৫০ কোটি টাকা খরচ হয়েছে। পাশাপাশি দেউচা – পাচামি প্রকল্পেও ১০০ জনের বেশি চাকরি দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কনস্টেবল ও গ্রুপ ডি চাকরি দেওয়া হবে বলেই জানা গেছে। এই প্রকল্পের জন্য যাদের জমি নেওয়া হয়েছে পুনর্বাসন হিসেবেও এই চাকরি নিয়োগ পত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর রবিবার মোট ৭২৩ কোটি টাকার বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ২১৬টি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন গোটা বীরভূম জুড়ে প্রায় ১২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস রবিবার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়, এরই সঙ্গে রাঙ্গাবিতানে দ্বিতীয় টুরিস্ট কমপ্লেক্স-এর ও আনুষ্ঠানিক শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জল্পনা রয়েছে এদিন বোলপুরে রোড শো করতে পারেন মুখ্যমন্ত্রী।

 

তবে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে বোলপুর শহরকে দলীয় পতাকায় মুড়ে দিয়েছেন তৃণমূল কর্মীরা। অন্ডাল হয়ে শনিবার বোলপুরে আসেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় তাঁকে অভ্যর্থনা জানাতে তৃণমূল নেতা-কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও ছিল আটোসাঁটো। বীরভূমের দু’টি লোকসভা আসন বিগত ১০ বছর তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। এবারও সেই ধারা অব্যহত রাখতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফর বলে মনে করা হচ্ছে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...