Tuesday, June 23, 2026

মার্চ মাসের প্রথম সপ্তাহেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

নজরে লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই লক্ষ্যেই এবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী মাসেই রাজ্যে আসছেন তিনি। শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনাতে প্রধানমন্ত্রী জনসভা করবেন বলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে আগামী ৭ মার্চ বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। তিনি উত্তর ২৪ পরগনার বারাসতে (Barasat) জনসভা করবেন। তবে প্রধানমন্ত্রীর আচমকা সফর নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে ‘পরিযায়ী পাখিদের’ মতো উড়ে আসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না বলেই জানানো হয়েছে।

এদিকে ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সব কিছু ঠিকঠাক চললে ওই দিন নদিয়ার মায়াপুরে ইস্কনের মন্দিরে যেতে পারেন তিনি। সেখানে মন্দির দর্শনের পরে রানাঘাট-সহ আশপাশের কয়েকটি লোকসভার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন শাহ। সেই সময়ে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় কোনও প্রকাশ্য সমাবেশ হবে না। গত বিধানসভা নির্বাচনের আগে ২০২১ সালের জানুয়ারি মাসের শেষেও মায়াপুরের এই মন্দিরে এসেছিলেন তিনি।

এরপরই সব ঠিক থাকলে শাহের সফরের দিন কয়েক পরেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। ভাষণ দিতে পারেন সন্দেশখালি নিয়েও।

 

 

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...