Tuesday, June 23, 2026

রবিবারই আদালতে পেশ! শিবুকে গ্রেফতারের পরই আঁটসাঁট নিরাপত্তা বসিরহাট থানায়

Date:

Share post:

শনিবার সন্ধেতেই গ্রেফতারের পর বসিরহাট থানায় (Basirhat Police Station) নিয়ে আসা হয়েছে সন্দেশখালির (Sandeshkhali) শিবপ্রসাদ হাজরা (Shibaprasad Hazra) ওরফে শিবুকে। শনিবার ন্যাজাট থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে রবিবারই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হবে। কিন্তু এদিন আদালতে হাজির করানোর আগে কড়া নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে শিবুকে। সংবাদমাধ্যমের প্রতিনিধি থেকে সাধারণ মানুষ, কাউকেই বসিরহাট থানার ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। বন্ধ করে রাখা হয়েছে থানার মূল দরজা।

সন্দেশখালি-২ ব্লকের সভাপতি শিবুর নাম উঠে আসে শেখ শাহজাহানের সূত্র ধরেই। গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকদের জনরোষের মুখে পড়তে হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন শিবু। তাঁর সঙ্গে সঙ্গে শিবুও ‘নিখোঁজ’ ছিলেন। এর মধ্যে শিবুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন সন্দেশখালির স্থানীয় মহিলাদের একাংশ। গত ৭ ফেব্রুয়ারি নারী নির্যাতনের অভিযোগে গর্জে ওঠে সন্দেশখালি। ভাঙচুর চলে উত্তম সর্দারের বাড়িতে। পর দিন ভাঙচুর করা হয় শিবুর বাগানবাড়ি এবং মুরগির খামার। আগুনও ধরিয়ে দেওয়া হয় ওই খামারে।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...