Monday, June 8, 2026

হাসপাতাল থেকে ছুটি ! বাড়িতেই চিকিৎসা চলবে মহারাজের মায়ের

Date:

Share post:

স্ট্রোকের কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নিরূপা গঙ্গোপাধ্যায় (Nirupa Ganguly)। মাকে নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন সৌরভ (Saurav Ganguly)। দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)জানিয়েছিলেন গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে শারীরিকভাবে অস্বস্তিবোধ করছিলেন নিরূপা দেবী। দ্রুত ইসিজি (ECG)করানো হয়। রিপোর্ট বিশেষ ভাল না আসায় সোজা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান রোগীর হার্টের অবস্থা খুব একটা ভাল নয়। স্টেন্ট বসানোর ভাবনা চিন্তা করতেও শুরু করেন তাঁরা। এরপর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিয়ে দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হয় মহারাজের মায়ের। টানা ১৭ দিন হাসপাতালে ভর্তি থাকার পর, অবশেষে রবিবার তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন বিশেষজ্ঞরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে যে আগামী কয়েকদিন ডাক্তারদের কথা মেনে বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে নিরূপা গঙ্গোপাধ্যায়কে। আগামী সপ্তাহে ফের হাসপাতালে চেক-আপের জন্য নিয়ে যেতে হবে। সব ঠিক থাকলে সেই সময় স্টেন্ট বসানো হতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার ছিল মায়ের জন্মদিন, তাই হাসপাতালেই নিরূপা দেবীকে কেক খাওয়ান সৌরভ। চিকিৎসক এবং হাসপাতাল কর্মীদের উপস্থিতিতে বেডে বসেই কেক কাটা হয়। এরপর আজ ছুটির খবরে খুশি বেহালার গঙ্গোপাধ্যায় পরিবার। সূত্রের খবর দুপুরেই বাড়ি ফিরেছেন নিরূপা গঙ্গোপাধ্যায়। আপাতত নিজের চেনা পরিসরেই ডাক্তারের পর্যবেক্ষণে থাকবেন তিনি।


Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...