Saturday, March 14, 2026

কোচিং ক্লাসে গিয়ে আচমকাই নিখোঁজ! কোটার পড়ুয়াকে ঘিরে বাড়ছে দুশ্চিন্তা

Date:

Share post:

আত্মহত্যা নয়, এবার একের পর এক পড়ুয়া নিখোঁজ (Missing) হওয়ার ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এল রাজস্থানের (Rajasthan) কোটা (Kota) শহর। সূত্রের খবর, শনিবার থেকে এক পড়ুয়ার সন্ধান পাওয়া যাচ্ছে না। যুবরাজ নামে বছর আঠারোর ওই পড়ুয়া শনিবার সকাল ৭টায় কোচিং ক্লাসে যাবেন বলে হস্টেল (Hostel) থেকে বেরিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে রহস্যজনকভাবে যুবরাজের মোবাইল ফোনটি হস্টেল থেকে উদ্ধার করেছে পুলিশ। অবশ্য এই প্রথম নয়, ঠিক এক সপ্তাহ আগে একই ভাবে কোচিং ক্লাসে গিয়ে নিখোঁজ হয়ে যায় বছর ষোলোর এক পড়ুয়া। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কোটা সংলগ্ন একটি জঙ্গলে ঢুকছে সে। তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

একের পর এক ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশও। পুলিশ সূত্রে খবর, যুবরাজ নামের ওই পড়ুয়া ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য কোটার একটি কোচিং স্কুলে প্রস্তুতি নিচ্ছিলেন। শহরেরই একটি হস্টেলে থাকতেন তিনি। তবে কী ভাবে তিনি হারিয়ে গেলেন, মানসিক অবসাদে ভুগছিলেন কি না, সবই খতিয়ে দেখছে পুলিশ। এদিকে কোচিং ক্লাস থেকে নিখোঁজকাণ্ডটির তদন্তে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে ক্যাবে করে স্থানীয় মহাদেব মন্দিরে গিয়ে, সেখানে পুজো দিয়ে লাগোয়া জঙ্গলে ঢুকে যায় সন্ধ্যা নামের ওই পড়ুয়া। গত সোমবার মন্দিরের কাছ থেকে তার মোবাইল ফোন, ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলাকারী দলের সাহায্যে জঙ্গলে শুরু জোর তল্লাশি।

উল্লেখ্য, রাজস্থানের কোটা বিখ্যাত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের কেন্দ্র হিসাবে। দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা কোটায় গিয়ে সেখানে থেকে পড়াশোনা করেন। কিন্তু তার সঙ্গে প্রতিযোগিতার মারাত্মক চাপও নিতে হয় তাঁদের। এদিকে গত বছর প্রতি মাসে গড়ে অন্তত ২ জন করে ছাত্রের মৃত্যু হয়েছে কোটায়। আর নতুন বছরে দেড় মাসের মধ্যেই চার জনের মৃত্যু হয়েছে সেখানে।

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...