Saturday, April 4, 2026

স্নেহাংশুর খুনের কিনারায় কানাইপুরে রাজ্য শিশু সুরক্ষা কমিশন!

Date:

Share post:

দুদিন কাটতে চললো অথচ এখনও অধরা স্নেহাংশু শর্মার (Snehangshu Sharma)খুনি। শিশুটির পরিবারের তরফে জানা গিয়েছে, কিছুদিন আগে স্কুলে অন্য ক্লাসের এক পড়ুয়ার সঙ্গে ঝামেলা হয়েছিল স্নেহাংশুর ৷ সেই ঘটনার আক্রোশ থেকেই চতুর্থ শ্রেণির পড়ুয়াকে খুন? উঠছে সেই প্রশ্ন ৷ জোর কদমে তদন্ত করছে পুলিশ। রবিবার সকালেই স্নেহাংশুর বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশন (WBCPCR)। পরে শিশুর বাড়িতে যায় ফরেনসিক দল ও পুলিশ আধিকারিকরা।

স্নেহাংশুকে খুন করতে ঘরের চৌকাঠের ইট,গণেশের বড় মূর্তি এবং ছোট কাঠের পড়ার টেবিল ও ছুরি-সহ বাড়ির একাধিক জিনিস ব্যবহার করেছে অপরাধীরা ৷ সেইগুলো ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ পাশাপাশি শিশুর বাড়ি থেকে এখনও পর্যন্ত আঙুলের কিছু ছাপ পাওয়া গিয়েছে । সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ এর মধ্যেই এলাকাবাসী প্রতিবাদে গর্জে উঠেছেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ ব্যানার নিয়ে মোমবাতি মিছিল হবে বলেও খবর। ঘটনার পর থেকে এলাকার মানুষ আতঙ্কিত। পুলিশ জানিয়েছে যত দ্রুত সম্ভব অপরাধীকে ধরার চেষ্টা হচ্ছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...