Saturday, April 4, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতে কী বললেন কুয়াদ্রাত?

Date:

Share post:

গতকাল হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারিয়ে আইএসএল-এ জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল এফসি। ম্যাচে জয়ে ফিরলেও স্বস্তি পাচ্ছেন না লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। কারণ লিগ টেবিলের লাস্টবয় হায়দরাবাদ এফসি। তাদের বিরুদ্ধে এক গোলে জয় নিরাপদ নয় বলে মনে করছেন কুয়াদ্রাত। তবে দলের জয় খুব দরকার ছিলো বলে মনে করছেন তিনি।

শেষে কুয়াদ্রাত বলেন, “ ওরা পয়েন্ট তালিকার শেষে ছিল। ওদের কিছু হারানোর ছিল না। এই রকম দলের বিরুদ্ধে ১ গোলের ব্যবধান খুব একটা নিরাপদ নয়। তাই চিন্তায় ছিলাম। তবে শেষ পর্যন্ত যে জিতেছি সেটাই বড় কথা। এই জয় খুব দরকার ছিল।”

এদিকে হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় আট নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। প্রথম ছয় দলের মধ্যে শেষ করার সুযোগ রয়েছে তাদের। এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “আমরা হয়তো শেষ দিকে ছিলাম। কিন্তু আমরা কম ম্যাচ খেলেছি। তাই আমাদের উপরে ওঠার সুযোগ রয়েছে। সেটাই হয়েছে। প্রথম ছয় দলের মধ্যে শেষ করা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই পরের ম্যাচগুলোতে নামব।

আরও পড়ুন-BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...