Friday, June 26, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন যশস্বী, গড়লেন রেকর্ড

Date:

Share post:

ফের ব্যাট হাতে দাপট যশস্বী জসওয়ালের। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। সেই ম্যাচে ২১৪ রানে অপরাজিত ৬৮ রানে অপরাজিত সরফরাজ খান। তাদের ব্যাটের তান্ডবেই দ্বিতীয় ইনিংসে ৪৩০ রান করে টিম ইন্ডিয়া। এরপরই ডিক্লেয়র দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ইংল্যান্ডের বিরুদ্ধে ফের ব্যাট হাতে ঝড় তুললেন যশস্বী। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করে ফেললেন তিনি। রাজকোট টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করেন। আর মাত্র কিছু সময়ের মধ্যেই ঝোড়ো ইনিংস খেলে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেও ২০০ করেন। শেষমেষ ২১৪ রানে অপরাজিত থাকলেন যশস্বী। ইনিংস সাজান ১৪ টা চার , ১২ টা ছক্কা দিয়ে। আর এই রানের সুবাদেই নজির গড়েন যশস্বী। ছাপিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীরদের। একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দু’টি দ্বিশতরান করেছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি, সুনীল গাভাস্কর, বিনোদ কাম্বলি, গুন্ডাপ্পা বিশ্বনাথ, রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পুজারা ও মনসুর আলি খান পাতৌদির একটি করে দ্বিশতরান রয়েছে। এদিন সবাইকে টপকে গেলেন যশস্বী। এছাড়াও ১২ ছক্কার বিশ্বরেকর্ড করেছেন যশস্বী। টেস্টে এক ইনিংসে এতদিন এই রেকর্ড ছিল ওয়াসিম আক্রমের দখলে।

আরও পড়ুন- ইতিহাস গড়লেন সিন্ধুরা, ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাইল্যান্ডকে হারালেন ৩-২-এ

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...