Sunday, May 17, 2026

আইপিএলের সর্বকালের সেরা দলের নেতা ধোনি, নেই রোহিত

Date:

Share post:

মার্চ মাসের শেষের দিকে শুরু হতে চলেছে দেশের এক নম্বর টি-২০ লিগ আইপিএল। ইতিমধ্যে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন দল। বরাবরের মতো এবারও ক্রোড়পতি লিগ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর এরই মধ্যে বেছে নেওয়া হল আইপিএল-এর সর্বকালের দল। যে দলের অধিনায়ক চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে দলে জায়গা হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার।

যে দল প্রকাশ করা হয়েছে, তা ঠিক এরকম, দলের দুই ওপেনার হলেন বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রয়েছেন ক্রিস গেইল। মিডল অর্ডারে রয়েছেন সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, সূর্যকুমার যাদব এবং ধোনি নিজে। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং কায়রন পোলার্ড থাকছেন অলরাউন্ডার হিসাবে। রশিদ খান, সুনীল নারিন এবং যুজবেন্দ্র চ্যাহাল হলেন তিন স্পিনার। দুই পেস বোলার লাসিথ মালিঙ্গা এবং যশপ্রীত বুমরাহ। ১৫ জনের এই বিশেষ দল বাছতে অংশ নিয়েছিলেন ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইনের মতো প্রাক্তন তারকা।

এদিকে ধোনিকে অধিনায়ক বেছে নেওয়ার কারণ হিসাবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার ডেল স্টেন বলেন, “ওকে নেতৃত্ব দিতে হতই। বিশ্বকাপ, আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি সব জিতেছে। ও জাত নেতা। দলের ক্রিকেটারদের থেকে সেরাটা বার করে নিতে ওর জুড়ি নেই।”

আরও পড়ুন- দলের সঙ্গে রাঁচি যাচ্ছেন না বুমরাহ, চতুর্থ টেস্টে কি খেলবেন তিনি?

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...