Saturday, June 27, 2026

চলতি সপ্তাহেই তলব! লালবাজারের হাত থেকে বাঁচতে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দুর আইনজীবী

Date:

Share post:

এবার বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হয়ে মামলা লড়তে গিয়ে বড় বিপাকে পড়লেন আইনজীবী (lawyer) সূর্যনীল দাস (Suryanil Das)। সোমবারই তাঁকে নোটিশ পাঠিয়েছে লাল বাজার থানা (Lal Bazar Police Station)। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে কলকাতা পুলিশের তরফে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন কলকাতা পুলিশের নোটিশ পেয়েই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছেন ওই আইনজীবী। মঙ্গলবারই বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আইনজীবীর অভিযোগ, কী কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছে তা নাকি পুলিশের তরফে চিঠিতে উল্লেখ করা হয়নি। শুধুমাত্র তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীর দাবি, সন্দেশখালি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে হাই কোর্টে মামলা করেছিলেন বলেই এমন পদক্ষেপ। আর সেকারণেই সোমবার চিঠি পেয়েই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে মঙ্গলবার এই মামলায় তিনি হাই কোর্টের রক্ষাকবচ পান নাকি তাঁকে হাজিরা দিতে হয় সেদিকে নজর থাকবে। গত সপ্তাহে পুলিশি বাধা অমান্য করেই সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির প্রতিনিধি দল। এরপর পরিস্থিতি যাতে বেগতিক না হয় সেই আশঙ্কায় সায়েন্স সিটির কাছে আটকানো হয় দলবদলু বিরোধী দলনেতাকে। এরপরই শুভেন্দুর প্ররোচনায় হাই কোর্টে মামলা দায়ের করেন আইনজীবী সূর্যনীল।

এরপরই সোমবার ওই দিন ঠিক কী ঘটেছিল তা বিস্তারিত জানতেই আইনজীবীকে তলব করে হাজিরার নোটিশ দিল লালবাজার থানার পুলিশ।

 

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...