Saturday, April 4, 2026

নন্দীগ্রামে গরিবের সহায়ক শিবিরে শুভেন্দু বাহিনীর হা.মলা! গ্রে.ফতারের দাবি কুণালের

Date:

Share post:

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ১০০ দিনের কাজের বঞ্চিতদের বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার। রাজ্যের ২৪ লাখ গরিব ভুক্তভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে সেই অর্থ। সেই মর্মে প্রান্তিক শ্রমিকদের নাম নথিভুক্তিকরণের জন্য রাজ্য জুড়ে শিবির শুরু হয়েছে সরকারের তরফে।

তারই অঙ্গ হিসেবে পূর্ব মেদনীপুরের নন্দীগ্রামের গোকুলনগরে এমনই একটি ক্যাম্প খোলা হয়েছিল। সেখানেই সোমবার হামলা চালায় শুভেন্দু অধিকারী ও বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় ক্যাম্প। মহিলাদেরও রেহাত করেনি তারা। পরে অবশ্য গণ প্রতিরোধে পালিয়ে যায় শুভেন্দুর গুণ্ডা বাহিনী।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে গর্জে ওঠেন। বিজেপিকে ‘জমিদার’ বলে তীব্র আক্রমণ করেছেন তিনি। বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষও।

কুণালের অভিযোগ, গোকুলনগরের ক্যাম্পে পঞ্চায়েত সদস্য নিবেদিতা ভুঁইঞাকে বিজেপির গুন্ডারা শিবিরে হামলা চালিয়ে মারধর করে। তাঁর শাড়ি ধরে টেনেছে। আঘাত পেয়েছেন উনি। বিজেপি চায় না যে ওই টাকা পাক বঞ্চিত শ্রমিকরা। তাই এই হামলা হচ্ছে। সেখানকার মানুষজনের প্রতিরোধে দুষ্কৃতীরা পিছু হঠে। একদিকে সন্দেশখালি নিয়ে নাটক, অন্যদিকে নন্দীগ্রামে গরিব মানুষের সহায়তা কেন্দ্রে হামলা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন- আদালতে বিজেপির তিন ধাক্কা! গ.দি মিডিয়া সহ জাতীয় মহিলা কমিশনকে ধুয়ে দিল তৃণমূল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...