Tuesday, April 7, 2026

পিএসজি ছেড়ে রিয়ালে এমবাপে ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

রিয়াল মাদ্রিদে নাকি যোগ দিতে চলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে । এমনটাই নিজেদের প্রতিবেদনে বলেছে স্প্যানিস মিডিয়া মার্কারের প্রতিবেদনে। তাদের রির্পোট অনুযায়ী, রিয়াল মাদ্রিদে সই করে ফেলেছেন এমবাপে। ২০২৯ পর্যন্ত সই করেছেন বলে জানা যাচ্ছে।

স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদে এমবাপের পিঠে উঠতে চলেছে ১০ নম্বর জার্সি। ১ জুলাই থেকে এমবাপে সরকারি ভাবে রিয়াল মাদ্রিদের ফুটবলার হবেন বলেই প্রতিবেদনে লেখা হয়েছে। যদিও এই নিয়ে এখনও এমবাপে বা রিয়াল মাদ্রিদ কেউ সরকারিভাবে ঘোষণা করেনি। সূত্রের খবর পিএসজি ৭২ মিলিয়ন ইউরো বেতন বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিল এমবাপেকে। সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপাতে চলেছেন।

উল্লেখ্য, গত বছরেই এমবাপে পিএসজির সঙ্গে তাঁর চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই কোনও ট্রান্সফার ফি ছাড়াই নতুন দলে যোগ দেওয়ার সুযোগ ছিল তাঁর কাছে।

আরও পড়ুন- ‘কঠিন সময়ের মধ্যে এসেছে ৫০০ উইকেট’ , অশ্বিনের বাড়ি ফেরা নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী


Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...