Tuesday, June 23, 2026

চণ্ডীগড় মেয়র নির্বাচনে মুখ পুড়ল বিজেপির, সুপ্রিম নির্দেশে জয়ী আপ

Date:

Share post:

নির্বাচনে কারচুপি, ঘোড়া কেনাবেচা সবকিছু করেও শেষ পর্যন্ত আদালতে মুখ পুড়ল বিজেপির। মঙ্গলবার সুপ্রিমকোর্টের তরফে জানিয়ে দেওয়া হল, এই নির্বাচনে অনিয়ম হয়েছে। যার জেরেই আম আদমি পার্টির প্রার্থী কুলদীপ কুমারকে বৈধভাবে নির্বাচিত মেয়র বলে রায় ঘোষণা করল শীর্ষ আদালত। যে আটটি বাতিল ভোট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেই ভোটগুলিকে বৈধ বলে জানিয়েছে আদালত। পাশাপাশি এই গোটা ঘটনায় মূল অভিযুক্ত রিটার্নিং অফিসার অনিল মাসিহ-কে শোকজ করার নির্দেশ দিয়েছে আদালত।

গত ৩০ জানুয়ারি বিজেপির প্রার্থী মনোজ সোনকারকে চণ্ডীগড়ের মেয়র নির্বাচিত করা হয়। ভোট গণনার পর দেখা যায়, আপ-কংগ্রেস জোটের পক্ষে পড়া ৮টি ব্যালট বাতিল হয়েছে। পরে ভিডিও ফুটেজে দেখা যায় যে ৮ টি ভোট বাতিল করা হয়েছে সেগুলিতে ইচ্ছাকৃতভাবে কালি দিয়ে তা বাতিল করেন রিটার্নিং অফিসার। এই ঘটনায় আদালতে দায়ের হয় মামলা। আপ অভিযোগ তোলে যে, এই ৮টি ভোট তাদের পক্ষেই পড়েছিল। কিন্তু, তাকে বিকৃত করেন মাসিহ। এদিন মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মৌখিক পর্যবেক্ষণ ছিল, প্রাপ্ত ভোট নতুন করে গোনা হবে এবং মাসিহ যে ব্যালটগুলি বিকৃত করেছিলেন সেগুলি বৈধ হিসেবে গণ্য হবে। সুপ্রিম কোর্ট বলেছে, এটা প্রমাণিত যে প্রিসাইডিং অফিসার ইচ্ছাকৃতভাবে ৮টি ব্যালট বাতিল করেছেন তা বিকৃত করে। শীর্ষ আদালতের রায় প্রকাশ্যে আসার পর আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তাঁর প্রতিক্রিয়ায় জানান, এ রকম কঠিন সময়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...