Sunday, June 28, 2026

‘পড়ার চাপ কমাতে’ দশম-দ্বাদশে বছরে দুবার পরীক্ষা: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

Share post:

পরীক্ষা ব্যবস্থাকে ‘সহজ’ করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার্থীরা বছরে দুবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পড়াশোনার সঙ্গে শিক্ষার অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যাওয়া ও চাপকে হালকা করার জন্য নতুন শিক্ষানীতিতে এই পদক্ষেপ বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।

জাতীয় শিক্ষানীতিতে পড়ুয়াদের চাপ কমানো ও পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রগুলিতে এগিয়ে যাওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। এবার সেখানে নতুন সংযোজন হতে চলেছে দশম ও দ্বাদশে বছরের শেষে একবার বোর্ডের পরীক্ষার পরিবর্তে দুবার পরীক্ষা ব্যবস্থা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা জানালেন ধর্মেন্দ্র প্রধান।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, এর ফলে পড়ার জন্য অনেক বেশি সময় ও সুযোগ পাবে। ফলে তাদের পরীক্ষার ফলাফলের মানও উন্নত হবে। সেই সঙ্গে সেই সময়ে পারফর্মিং আর্টে মন দিতে পারবে পড়ুয়ারা। মূলত খেলাধূলায় পড়ুয়াদের জোর দেওয়ার বিষয়টিকে মাথায় রেখে বছরে দুবার পরীক্ষার কথা ভাবা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...