Sunday, June 28, 2026

ফের বাবা হলেন বিরাট, পুত্র সন্তানের জন্ম দিলেন অনুষ্কা

Date:

Share post:

জল্পনার অবসান। ফের বাবা হলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। গত ১৫ ফেব্রুয়ারি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্মদেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। ছেলের নাম রাখা হয়েছে আকায়। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন বিরাট কোহলি। জানিয়েছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মাও। আগে একটি মেয়ে রয়েছে বিরাট-অনুষ্কার। মেয়ের নাম রেখছেন ভামিকা।

বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল যে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট। তবে এই নিয়ে বিরাট-অনুষ্কা কেউ কিছু বলেননি। এরই মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নেন বিরাট। সেই সময় মনে করা হয়েছিল স্ত্রীয়ের পাশে থাকার জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন তিনি। বিরাটের দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে মুখ খুলেছিলেন তাঁর সতীর্থ এবি ডি ভিলিয়ার্সও। তবে পরে তাঁর মন্তব্য ফিরিয়ে নেন এবি।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে কি রোহিতই যোগ্য অধিনায়ক, কী বললেন মহারাজ?

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...