Sunday, June 28, 2026

বাতিল আধার! সমাধানে নতুন পোর্টাল চালু রাজ্যের, কীভাবে আবেদন? জানুন

Date:

Share post:

একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করছে কেন্দ্র। যা নিয়ে তুমুল শোরগোল রাজ্যজুড়ে। দুশ্চিন্তায় ঘুম উড়িয়েছে বাসিন্দাদের। এই অবস্থায় রাজ্যের মানুষকে ভরসা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়েছিলেন, রাজ্য সরকার আধার সমস্যা কাটাতে নিজস্ব পোর্টাল শুরু করছে। কথা মতো কাজ। যাদের আধার কার্ড বাতিল করা হয়েছে সব ধরনের তথ্য দিয়ে অভিযোগ জানানোর জন্য মঙ্গলবার একটি পোর্টাল চালু করল রাজ্য সরকার। রাজ্যের আধার সমস্যার পোর্টাল নামে এই পোর্টালে কেন্দ্রীয় সরকারের পাঠানো নোটিশ আপলোড করে তার বিস্তারিত তথ্য দিয়ে অভিযোগ জানাতে পারবেন।

কীভাবে আবেদন করতে হবে?

https://রাজ্যেরআধারসমস্যার.com পেজটি চালু করেছে রাজ্য সরকার। লিঙ্কটিতে ক্লিক করলেই খুলছে ‘রাজ্যের আধার সমস্যার পোর্টাল, পশ্চিমবঙ্গ সরকার’ নামক একটি পেজ। যেখানে নাম, জেলার নাম, ব্লক / পৌরসভা, আধার নম্বর, আপনার ঠিকানা , পিনকোড, ভোটার কার্ড নম্বর, বিধানসভা কেন্দ্র নম্বর, বুথ নম্বর, আধার নিষ্ক্রিয়করণ চিঠি, মন্তব্য এবং ফাইল আপলোড করার কথা বলা হয়েছে। এছাড়াও রাজ্যের আধার সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ বট বা স্বয়ংক্রিয় চ্যাট ব্য়বস্থা চালু করা হয়েছে। এক্ষেত্রে নম্বরটি হল ৯০৮৮৮৮৫৫৪৪। মঙ্গলবার রাত ১০টায় তা লাইভ করা হবে।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে কি রোহিতই যোগ্য অধিনায়ক, কী বললেন মহারাজ?

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...