Saturday, June 27, 2026

টি-২০ বিশ্বকাপে কি রোহিতই যোগ্য অধিনায়ক, কী বললেন মহারাজ?

Date:

Share post:

জুনে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত শর্মা। বিসিসিআই সচিব জয় এক অনুষ্ঠানে এসে জানিয়ে দেন টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ভার থাকবে রোহিতের কাধেঁই। আর এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝে জল্পনা ছিল টি-২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া। তবে সব জল্পনা সরিয়ে বোর্ড সচিব জানিয়ে দেন দলকে নেতৃ্ত্ব দেবেন রোহিতই। বোর্ডের এই সিদ্ধান্ত কতটা ঠিক? তা নিয়ে মুখ খুললেন মহারাজ।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসাবে রোহিতকে রেখে দেওয়া একদম ঠিক সিদ্ধান্ত। একদিনের বিশ্বকাপে অধিনায়ক হিসাবে ও টানা ১০টা ম্যাচ জিতেছে। এখনও সেই স্মৃতি টাটকা। তাই রোহিতের থেকে ভাল কেউ হতেই পারে না ।”

সম্প্রতি এক অনুষ্ঠানে রোহিতকে নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, “ ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে আমরা হারতে পারি, কিন্তু টানা ১০টা ম্যাচ জিতে মানুষের মন জিতেছি। আমি নিশ্চিত, ২০২৪ সালে রোহিতের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতবে। তাই রোহিতের নেতৃত্বেই ভারত বিশ্বকাপ খেলতে যাবে।”

আরও পড়ুন- সচিনের পর এবার ডি.পফেকের শি.কার বিরাট

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...