Tuesday, June 23, 2026

মহারাষ্ট্রে বিজেপির লোকসভার বাজি মারাঠা সংরক্ষণ, ‘নিয়ম ভেঙে’ বিল পাশ

Date:

Share post:

বিশেষ অধিবেশনে মহারাষ্ট্রে পাশ হল মারাঠাদের সংরক্ষণের বিল। নিজভূমে পিছিয়ে পড়া মারাঠাদের জন্য এবার মহারাষ্ট্রে শুরু হবে ১০ শতাংশ আসন সংরক্ষণ। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবেন তাঁরা। তবে এই সংরক্ষণের ফলে সুপ্রিম কোর্টের ৫০ শতাংশ সংরক্ষণের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিল একনাথ শিন্ডে সরকার।

দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের মারাঠারা পিছিয়ে পড়া জাতি হিসাবে সংরক্ষণের দাবি তুলছিলেন। ২০১৮ সাল থেকে বারবার সমীক্ষায় দেখা গিয়েছে ভূমিপুত্ররাই মহারাষ্ট্রে পিছিয়ে পড়া জাতি। একনাথ শিন্ডে সরকার ক্ষমতায় আসার পর থেকে মারাঠা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিল। উদ্ধব ঠাকরের সমর্থনও পেয়েছিল তারা।

সেই উদ্দেশ্যে নতুন করে আড়াই কোটি মানুষের মধ্যে সমীক্ষা করা হয়। আবারও প্রমাণিত হয় মারাঠারা মহারাষ্ট্রে কতটা পিছিয়ে পড়া। এরপরেই মঙ্গলবার বিশেষ অধিবেশনে পাশ হয় মহারাষ্ট্র স্টেট সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড বিল ২০২৪। রাজ্যপালের সই হলেই বিলটি আইনে পরিণত হবে। তবে ইতিমধ্যেই মহারাষ্ট্রে সংরক্ষণ ৫২ শতাংশ ছাড়িয়েছে। এই দশ শতাংশ সংরক্ষণের ফলে মোট সংরক্ষণ ৬২ শতাংশ দাঁড়ালো।

তবে এই বিলে খুশি নন মহারাষ্ট্রে আন্দোলনরত মারাঠা জাতি। তাঁদের দাবি ছিল ১০ বা ২০ শতাংশ সংরক্ষণ হলে তা আবার আদালতের রায়ে বাতিল হয়ে যেতে পারে। তাঁদের ওবিসি মর্যাদা দিলে তবেই তাঁদের সংরক্ষণে লাভবান হতে পারেন তাঁরা। কিন্তু একনাথ শিন্ডে সরকার তাঁদের বাস্তব উন্নয়নের কথা না ভেবে শুধুমাত্র ভোটের বাজারে যে বিল পাশ করেছে তাতে তাঁরা আন্দোলন জারি রাখারই সিদ্ধান্ত নেন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...