Friday, April 3, 2026

রাজ্যের একাধিক শীর্ষ পদে রদবদল, হিডকোর দায়িত্বে এলেন সঞ্জয় বনসাল

Date:

Share post:

হিডকোর নয়া এমডি হলেন সঞ্জয় বনসাল। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। এতদিন দেবাশীষ সেন এই দায়িত্ব পালন করছিলেন। সঞ্জয় বনসলকে পুর ও নগর উন্নয়ন দফতরের সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে। এই দফতরটিও অনগ্রসর কল্যাণ দফতরের সচিব পদের সঙ্গে তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হলেন রশনি সেন। তিনি পরিবেশ এবং মৎস্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। পুর ও নগর উন্নয়ন দফতরের প্রধান সচিব খলিল আহমেদকে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের প্রধান সচিব করা হল। ক্রেতা সুরক্ষা দফতরের প্রধান সচিব হলেন ১৯৯৮ এর আইএএস নিলম মিনা। এই দফতরটি এতদিন দেখতেন রশনি সেন। ইনস্টিটিউট অফ এনভায়রন মেন্টাল স্টাডিজ অ্যান্ড ম্যানেজমেন্টের অধিকর্তা হলেন অভিনব চন্দ্র।

আরও পড়ুন- একশো দিনের কাজে প্রাপকদের তালিকায় ‘বেনোজল’ আটকাতে তৎপর রাজ্য, তৈরি হচ্ছে বঞ্চিত জবকার্ড হোল্ডারদের তালিকা

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...