Tuesday, March 31, 2026

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজস্থান থেকে রাজ্যসভায় জয়ী সোনিয়া, সাংসদ হলেন নাড্ডাও

Date:

Share post:

লোকসভা নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন না একথা আগেই জানিয়ে ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সেইমতো রাজ্যসভায় রাজস্থান থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার রাজ্যসভার নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তিনি। সোনিয়ার পাশাপাশি গুজরাটের থেকে এবার রাজ্যসভায় জয় পেয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

গত বুধবার রাজস্থানের জয়পুরে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। এর আগে এই কেন্দ্র থেকে রাজ্যসভায় প্রার্থী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবার নির্বাচনে দাঁড়ালেন না তিনি। মঙ্গলবারই ছিল মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। বিপক্ষে কেউ না থাকায় সোনিয়া সহ একাধিক জনকে জয়ী বলে ঘোষণা করা হয়। পাশাপাশি জয়ী ঘোষিত হয়েছেন, বিজেপির মদন রাঠোর ও চুনিলাল ঘারাসিয়া। তৃণমূল থেকে নির্বাচিত হয়েছেন সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর ও নাজিমুল হক। এর পাশাপাশি প্রথমবারের জন্য গুজরাট থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আগামী ২৭ ফেব্রুয়ারি দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনে নির্বাচন।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...