Friday, April 3, 2026

একশো দিনের বকেয়া মেটাতে আট সদস্যের টাস্কফোর্স রাজ্যের

Date:

Share post:

একশো দিনের কাজের বকেয়া টাকা সঠিক প্রাপকদের হাতে তুলে দিতে এবার আট সদস্যের টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। পঞ্চায়েত সচিব পি উলগানাথনের নেতৃত্বে ৮ সদস্যের এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে তিনজন সচিব পর্যায়ের আধিকারিক রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের ২৪ লক্ষ ৫০ হাজার যোগ্য প্রাপকের হাতে পৌঁছে যাবে এই টাকা।

কেন্দ্র সরকারের কাছে একশো দিনের বকেয়া চেয়ে বৈঠক, আন্দোলনের পরেও সাধারণ মানুষ তাদের প্রাপ্য না পাওয়ায় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকেই সেই টাকা দেওয়ার ঘোষণা করেন। সেই কার্যকর সম্পূর্ণ করতে প্রথমেই শুরু হয় যোগ্য প্রাপকদের নামের তালিকা তৈরির কাজ। প্রাথমিক সমীক্ষার পর শুরু হয় নথি যাচাই ও সঠিক প্রাপক যাচাইয়ের কাজ। রাজ্যের উদ্দেশ্য যাতে কোনওভাবেই ভুয়ো জবকার্ড হোল্ডারদের হাতে টাকা না চলে যায়, এবং যোগ্য প্রাপকরাই টাকা পায়। তার জন্য একাধিকবার যাচাই করার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তী ধাপে বঞ্চিতদের তালিকায় আধার সংযোগ না থাকা এমন জবকার্ডধারীদের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু করা হয়েছে। মূলত ভুয়ো জবকার্ডধারীর অ্যাকাউন্টে টাকা যাতে না ঢোকে, তারজন্যই এই আধার সংযোগ করার ব্যবস্থা চালু করা হয়েছিল। তবে সম্প্রতি বাংলার বিভিন্ন প্রান্তে বহু মানুষের আধার সংযোগ বিচ্ছিন্ন করেছে কেন্দ্র সরকার। তাঁদের মধ্যে একশো দিনের কাজের টাকা না পাওয়া ব্যক্তিরা রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই সংখ্যা অনেকটাই কম বলে প্রশাসনের অনুমান।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...