Friday, March 27, 2026

পুলিশ আধিকারিককে ‘নির্লজ্জ’ আক্রমণ বিজেপি-র! তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রীর, প্রয়োজনে কঠোর আইনানুগ পদক্ষেপ

Date:

Share post:

পরিস্থিতি অশান্ত করাই শুধু নয়, এলাকায় গিয়ে ধর্মীয় উস্কানি দিচ্ছে BJP। এমনকী, কর্তব্যরত শিখ পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ বলে অপমান করতেও পিছুপা হলেন না বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) সাঙ্গপাঙ্গরা। সন্দেশেখালি যাওয়ার পথে শুভেন্দুদের আইনানুগ ভাবে আটকানোয় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক IPS জসপ্রীত সিং-কে টখালিস্তানিট বলে দেগে দেন BJP-র নেতা-কর্মীরা।  এর ঘটনার তীব্র প্রতিবাদ করে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলেও জানিয়ে দেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,
“আজ, বিজেপির বিভাজনের রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমানা অতিক্রম করেছে। বিজেপির মতে, পাগড়ি পরা প্রত্যেক ব্যক্তিই খালিস্তানি।
আমি আমাদের শিখ ভাই-বোনদের ত্যাগ এবং অটল সংকল্পের জন্য সম্মানের বদলে তাঁদের ভাবমূর্তি নষ্ট করার এই নির্লজ্জ ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই।
আমরা বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষায় অবিচল এবং এটি ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।“


বিস্তারিত আসছে…

Related articles

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...