Wednesday, June 24, 2026

সঙ্গীতশিল্পী অসীমা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহানায়ক উত্তমকুমার তাঁকে নিজের বোন বলে ভাবতেন, মান্না দে তাঁর সুরে কালজয়ী গান ‘বড় একা লাগে’ গেয়ে শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন। সেই সুরকার অসীমা মুখোপাধ্যায় (Ashima Mukherjee) ঘুমের মধ্যেই চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিজের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতা অনেক দিন ধরেই ছিল, তবে চিকিৎসকরা জানাচ্ছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর প্রয়াণ। প্রবীণ শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শোকবার্তায় তিনি লেখেন, ‘‘বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার অসীমা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। অসীমা মুখোপাধ্যায় বহু জনপ্রিয় গানের সুরারোপও করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০২০ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। অসীমা মুখোপাধ্যায়ের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’

 

‘চৌরঙ্গী’ ছবিতে অসীমার সুরে এবং মান্না দের কণ্ঠে ‘বড় একা লাগে এই আঁধারে’ গানটি বাঙালির স্মৃতিপটে অমলিন। তাঁর সুরে গান গেয়েছেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্ল প্রমুখ।অসীমার অন্য পরিচয়, তিনি অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের সহধর্মিনী। শুধু সুর সৃষ্টি করাই নয় কন্ঠদানেও ভূমিকা রেখেছেন তিনি। একাধিক ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দের সঙ্গে ডুয়েট গেয়েছিলেন তিনি। এক্ষেত্রে বিশেষভাবে বলা দরকার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’র কথা। কালজয়ী অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রের সঙ্গে তাঁর গাওয়া ‘শুভ্র শঙ্খরবে’ গানটি আজও শ্রোতারা মনে রেখেছেন।আজ দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে অসীমার শেষকৃত্য সম্পন্ন হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।


Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...