Monday, June 8, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বী নয়, মহারাজ এগিয়ে রাখলেন এই তরুণ ক্রিকেটারকে

Date:

Share post:

ইংল্যান্ডের বিররুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল। এখনও পর্যন্ত তিন টেস্ট ম্যাচে ৫৪৫ রান করেছেন তিনি। রয়েছে ডবল দ্বিশতরান। যশস্বীর এই রানের সুবাদে শীর্ষে রয়েছেন তিনি। তবুও এই সিরিজে যশস্বী নয়, ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাজি হলেন অভিষেক হওয়া তরুণ ক্রিকেটার সরফরাজ খান। যশস্বীর থেকেও সরফরাজকে এগিয়ে রাখলেন মহারাজ।

এই নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “ যশস্বী জয়সওয়াল দারুণ ক্রিকেটার। ও দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে পারবে।“ এরপরই তিনি আরও বলেন, “ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখানোর পর, অভিষেক টেস্টে সরফরাজ ভালো পারফরম্যান্স করেছে। তবে এবার ওকে বিদেশেও রান করতে হবে। আমার ধারণা ও বিদেশেও সাফল্য পাবে। কারণ ওর মধ্যে লড়াই করার খিদে রয়েছে। যেটা দেখে আগামী প্রজন্ম উদ্বুদ্ধ হতেই পারে।“

রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বীর সঙ্গে জুটি বেঁধে পঞ্চম উইকেটে ১৭২ রান যোগ করেন সরফরাজ। এরইমধ্যে চতুর্থ ভারতীয় হিসেবে অভিষেকের দুই ইনিংসেই অর্ধশতরান করেন সরফরাজ । প্রথম ইনিংসে ৬৬ বলে ৬২ রান করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসেও সরফরাজকে একইরকম মারকুটে মেজাজে দেখা যায়। ৭২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন সরফরাজ খান।

আরও পড়ুন- মঙ্গলবার থেকে অনুশীলন শুরু লাল-হলুদের নতুন বিদেশির


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...