Sunday, June 28, 2026

কোথায় আছেন বিরাট-অনুষ্কা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Date:

Share post:

দ্বিতীয়বার নাকি বাবা হতে চলেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা নাকি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন লন্ডনে। বেশ কয়েকদিন ধরে চলছে এই নিয়ে জল্পনা। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট-অনুষ্কার একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে বিরুষ্কা রয়েছেন একটি আশ্রমে। দাবি করা হচ্ছে এই ছবি সাম্প্রতিক সময়ের। যদিও এই ছবির সত্যতা যাছাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে প্রায়ই অনেক ধর্মীয় স্থানে দেখা গিয়েছে। এর আগে বৃন্দাবনে নিম করোলি বাবার আশ্রম থেকে শুরু করে উজ্জয়নের শিব মন্দিরে গিয়েছিলেন এই তারকা জুটি। কোহলি-অনুষ্কার সেই বিভিন্ন ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছি। আর আবার সামনে এল এই ছবি। ভাইরাল এই ছবিতে কোহলির সঙ্গে স্ত্রীকেও দেখা যাচ্ছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের বাইরে বিরাট কোহলি। প্রথমে ২টি টেস্ট ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।তারপর মনে করা হচ্ছিলো তৃতীয় টেস্ট থেকে দলে ফিরবেন তিনি। কিন্তু তৃতীয় টেস্টের দল নির্বাচনের আগে নির্বাচকদের বিরাট জানিয়ে দেন, ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজেই তিনি খেলতে পারবেন না ব্যক্তিগত কারণে। বিরাটের অনুরোধ মেনেছ বোর্ড। তবে কি কারণে তিনি টেস্ট খেলবেন না তা জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিরাট কোহলিও।

আরও পড়ুন- প্রয়াত বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রেস ব্রেমে

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...