Friday, April 3, 2026

কথা রাখলেন অভিষেক, ২৫ ফেব্রুয়ারি মহেশতলা জল প্রকল্পের উদ্বোধন

Date:

Share post:

যা বলেন তাই করেন, ফের প্রমাণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার চড়িয়াল সেতুর উদ্বোধনে বজবজে উপস্থিত হয়ে অভিষেক জানিয়েছিলেন, দিন ছয়েকের মধ্যেই আবার মহেশতলার জল প্রকল্পের উদ্বোধনে তিনি আসবেন। সেইমতো আগামী ২৫ ফেব্রুয়ারি দুপুরে বজবজ ট্রাঙ্ক রোড এবং মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal)পূর্ত দফতরের আর্থিক সহায়তায় অভিষেকের উদ্যোগেই এবার মহেশতলার মানুষের জল সমস্যার সমাধান হতে চলেছে। সূত্রের খবর জিঞ্জিরা বাজার থেকে বাটা মোড় পর্যন্ত বিবিটি রাস্তার সংস্কারের পর নতুন রূপে মানুষের কাছে তুলে ধরতে চলেছেন সাংসদ।

আগামী রবিবার মহেশতলায় যে প্রকল্পের উদ্বোধন হবে তার মাধ্যমে ৩১ মিলিয়ন গ্যালন জল পাবে মহেশতলা। বজবজ পুরসভা পাবে ৭ মিলিয়ন গ্যালন এবং পুজালি পুরসভা ২ মিলিয়ন গ্যালন জল পাবে। বজবজ পুরসভাতে ওভারহেড জলাধার তৈরির কাজ চলছে। সেই কারণে আপাতত ভূগর্ভস্থ জলাধারে পর্যায়ক্রমে মহেশতলার ওই প্রকল্প থেকে জল পাঠানো হবে। আগামী রবিবার দুপুর ৩টে নাগাদ এই প্রকল্পের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। সোমবার অভিষেক বলেন, “আমি সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পর আমি বলেছিলাম, আমি আমার এক্তিয়ার অনুযায়ী, রাস্তা জল কলের সমস্যার সমাধান করব। আমার কাছে যে খবর এসেছে, আমি ব্যবস্থা করেছি।” সেইমতো কথা রাখলেন তিনি।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...