Tuesday, June 23, 2026

আধার চক্রান্ত রুখে দিয়েছি: একুশের মঞ্চ থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের আধার বাতিল নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেও তোপ দাগেন তিনি। জানান, আধার চক্রান্ত রুখে দিয়েছি আমরা। বলেন, “আধার নিয়ে যা হল, আমরা এটা রুখে দিয়েছি। বাংলাই পারে। আমরা ব্যবস্থা নিয়েছি। সব মতুয়াদের আধার কার্ড ডি-অ্যাক্টিভেট করে দিয়েছে। কেন কাটল, কারণ ওরা বলে বিদেশি। ৫ বছর বাদে শুনতে হবে বিদেশি বিদেশি। আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না, মানবিকতায় বিশ্বাস করি।“

সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে আধার নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আধার কার্ড (Aadhar Card) বাতিল হলেও চিন্তা নেই বিকল্প কার্ড দেব রাজ্য সরকার। তার মাধ্যমেই সব প্রকল্পের টাকা দেওয়া হবে। পাশাপাশি, মঙ্গলবার থেকেই একটি পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। যাঁদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাঁরা সেই পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস, “যাঁদের আধার বাতিল হয়েছে তাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য। ব্যাঙ্ক বা অন্য কাজে কারও সমস্যা হবে না।“

এদিন আধার নিয়ে মোদি সরকারতে তুলোধনা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “আমরা আধারে বিশ্বাস করি না। আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হল, সে চক্রান্তটা আমরা রুখে দিলাম।“ ‘চক্রান্ত’ রুখে দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী বলেন, “এটা বাংলা। এটা অন্য জায়গা নয়, এটা মাথায় রাখবেন।“

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...