Sunday, March 29, 2026

সরেজমিনে দেখতে সন্দেশখালিতে রাজীব কুমার, বৈঠক পুলিশকর্তাদের সঙ্গে

Date:

Share post:

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি পৌঁছালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানকে নিয়ে ডিজি-র এলাকা ঘুরে দেখার প্রস্তুতি নেওয়া হয় পুলিশের তরফে। সন্দেশখালি পৌঁছেই থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজীব কুমার। রাতেও সন্দেশখালিতেই থাকবেন তিনি।

সন্দেশখালি নিয়ে যে কোনও রকম অভিযোগ প্রশাসনের কাছে নির্ভয়ে জানানোর বার্তা বারবার দিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। রাজ্য পুলিশের মহিলা প্রতিনিধিদল এলাকায় ঘুরে অভিযোগ নথিভুক্ত করার কাজও করেছেন। গোপণ জবানবন্দীর ভিত্তিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতারও হয়েছে তৃণমূলনেতা উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই মঙ্গলবার নতুন করে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। যেখানে শিবপ্রসাদ হাজরা, ভানু মণ্ডল ও আমির আলি গাজির নামে গণধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার স্থানীয় এক মহিলার গোপণ জবানবন্দী নেওয়া হয় আদালতে।

এলাকায় নিরাপত্তা বাড়াতে নতুন করে ১০টি সিসিটিভি এলাকায় বসানো হয়, তার মধ্যে ত্রিমনী, খুলনা ফেরিঘাট, সন্দেশখালি বাজার এলাকাও রয়েছে। বুধবার সন্দেশখালি থানায় বৈঠকের পর ডিজি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সন্দেশখালি সরকারি আবাসনে পৌঁছে যান। সেখানে স্থানীয় সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জিজ্ঞাসাবাদ করেন ডিজি ও এডিজি দক্ষিণবঙ্গ। রাতে আবাসনে থেকে সকালে ফের এলাকায় ঘোরার পরিকল্পনা রাজীব কুমার সহ পুলিশ আধিকারিকদের।

Related articles

IPL: দলকে জিতিয়েই অনুষ্কাকে ‘ফ্লাইং কিস’ কিং কোহলির, নজর কাড়লেন অনন্যা

২০২৫ সালের আইপিএল(IPL) যেখানে শেষ করেছিলেন ২০২৬ সালে সেখান থেকেই শুরু করলেন বিরাট কোহলি। আরসিবির(RCB) প্রথম ম্যাচে জয়ের...

ট্রাইবুনাল কেন শুধু কলকাতায়: জেলার ভোটারদের জন্য কীভাবে লড়াই, বোঝালেন মমতা

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেও রাজ্যের মানুষের ধন্দ কাটাতে ব্যর্থ নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দ্বিতীয় সাপ্লিমেন্টারি...

নিরপেক্ষতার দাবি কমিশনের! ক্যারাম খেলায় সাসপেন্ড ৩ জওয়ান

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শুরু হওয়ার সময় থেকেই সুপ্রিম কোর্ট (Supreme court) পর্যন্ত পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হয়েছে নির্বাচন...

যোগীরাজ্যে প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার মাথায় কোপ, কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় অভিযুক্ত!  

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা তলানিতে। যোগীরাজ্য যেন জঙ্গলরাজ, ফের তার প্রমাণ মিলল। প্রকাশ্য রাস্তায় সামান্য বচসার জেরে আইসক্রিম...