Sunday, May 31, 2026

‘খালিস্তানি’ মন্তব্যের জের, শিখদের বিক্ষোভে শুভেন্দুর গ্রেফতারির দাবি

Date:

Share post:

সন্দেশখালিতে ‘নাটক’ করে রাজ্যের উপর চাপ বাড়াতে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু বিতর্কিত মন্তব্যের জেরে এবার নিজেই ব্যাকফুটে গেরুয়া নেতা। মঙ্গলবারের পর আজ বুধেও মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির (BJP)দফতরের বাইরে শিখ সম্প্রদায়ের বিক্ষোভ চলছে। কর্তব্যরত শিখ পুলিশ আধিকারিক যশপ্রীত সিংকে ‘খালিস্তানি’ বলে অপমান করেছেন শুভেন্দু, প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। এবার প্ল্যাকার্ড হাতে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুললেন শিখরা। অস্বস্তি বাড়ছে বিজেপি শিবিরে।

সামনেই ভোট, তাঁর আগে রাজনীতি করতে সন্দেশখালি যান শুভেন্দু। কিন্তু সেখানে পৌঁছনর আগেই শিখ আইপিএস আধিকারিককে ‘খালিস্তানি’ বলে কটাক্ষ করেন তিনি। এরপরই ক্ষোভে ফুঁসতে থাকেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। তাঁদের দাবি অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে, পাশাপাশি গোটা শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। চাপে পড়ে বাধ্য হয়েই বিতর্ক নিয়ে মুখ খুলতে হয়েছে কেন্দ্রীয় বিজেপিকেও। এদিকে কলকাতায় বিজেপি দফতর ঘেরাও কর্মসূচি থেকে বারবার উঠছে ‘বিজেপি মুর্দাবাদ’ স্লোগানও। বিজেপি শিখবিরোধী, এই অভিযোগ তুলে মুনি লাল শিখ সঙ্গত গুরুদ্বার থেকে মুরলীধর সেন লেন পর্যন্ত একটি মিছিলও করা হয়।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...