Saturday, June 20, 2026

লোকসভা ভোটের প্রস্তুতি, প্রতিটি জেলার স্পর্শকাতর বুথের তালিকা চাইল নির্বাচন কমিশন

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি জেলার স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠাল নির্বাচন কমিশন (Election Commission)। প্রত্যেক লোকসভা কেন্দ্রের অধীনে কতগুলি বুথ স্পর্শকাতর জেলাশাসকদের চিঠি দিয়ে তার তালিকা চাওয়া হয়েছে। বুধবারের মধ্যেই এই তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। পাশাপাশি, ২০১৯-এর তুলনায় স্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর অঞ্চলের সংখ্যা বেড়েছে কি না সেই রিপোর্টও চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রের খবর। স্পর্শকাতর বুথের (Booth) উপর নির্ভর করেই লোকসভা কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সেই কারণেই দ্রুত তালিকা চেয়ে পাঠানো হয়েছে।

জেলায় জেলায় আইনশৃঙ্খলা নিয়ে আগেও রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কোন জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে তার রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এই বিষয়ে জেলাশাসকদের সঙ্গে গত সপ্তাহেই ভার্চুয়াল বৈঠক করেন আরিজ আফতাব। ২৪ ফেব্রুয়ারি জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে সশরীরে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কোনও অঞ্চলে আইন-শৃঙ্খলার অবনতি হলে, সেই এলাকাগুলিকে চিহ্নিত করে  রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...