Wednesday, June 24, 2026

সোশ্যাল মিডিয়ায় কু.রুচিকর পোস্ট! বিজেপি জেলা সভানেত্রীর বিরুদ্ধে প্র.তিবাদ জানিয়ে শা.স্তির দাবি তৃণমূলের

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি নেতার স্ত্রীকে। তিনি নিজেও মহিলা মোর্চার কর্মী বলে জানা গেছে। দিনহাটার বুড়িরহাটের বিজেপি মহিলা কর্মী একটি ভিডিও পোস্ট দাবি করেছেন, তাকে নাকি পিঠে বানানোর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূল কংগ্রেসের নেতারা পার্টি অফিসে গভীর রাতে ডেকেছিলেন। বিজেপি মহিলা কর্মীর দাবি করা এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির মহিলা মোর্চার কোচবিহার জেলা সভানেত্রী। আর এরপরেই ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, তার স্বভাব কিরকম তা দিনহাটার সাধারণ মানুষ ও মহিলারা জানেন। যে মহিলা এমন দাবি করেছেন তিনি তাকে কখনো দেখেনও নি। সবটাই সাজিয়ে বিজেপির পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করতে। লোকসভা নির্বাচনে হেরে যাবে বুঝেই এখন এ ধরনের নোংরা রাজনীতিতে নেমেছে বিজেপি।

বিজেপি মহিলা কর্মীর এই ভিডিও সেই দলের জেলা সভানেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। ভিডিও পোস্ট করা বিজেপির মহিলা কর্মীর বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে কড়া শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও ভিডিওতে যে মহিলার ছবি দেখা গেছে সেই মহিলা বিজেপি কর্মীর বাড়ি ঘেরাও করে বুধবার বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের মহিলা কর্মীরা৷ মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা জানান, উদয়ন গুহ ও তৃণমূল কংগ্রেস নেতাদের কলঙ্কিত করতে এ ধরনের একটি ভিডিও পোস্ট করে নোংরা রাজনীতি করা হয়েছে৷ বিজেপির এধরনের রাজনীতির প্রতিবাদে পথে নেমেছে মহিলা তৃণমূল। তবে সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বাড়ি ছাড়া এই মহিলা। তৃণমূল মহিলা সংগঠন যখন বিক্ষোভ দেখায় তখন পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তৃণমূল কংগ্রেসের দাবি সবটাই সাজানো নাটক। তা প্রকাশ্যে চলে আসতেই মুখ লুকোতে বাড়ি ছেড়ে সপরিবারে পালিয়েছে সেই মহিলা বিজেপি কর্মী।

আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘উৎসাহ ভাতা’ দিতে পোর্টাল চালু করল পর্ষদ

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...