Tuesday, March 31, 2026

মন্দিরের আয়ে ১০ শতাংশ কর, নয়া বিল ঘিরে উত্তাল কর্নাটক

Date:

Share post:

ভক্তদের দান থেকে কোটি কোটি টাকা আয় করছে দেশের মন্দিরগুলি। দক্ষিণের রাজ্য কর্নাটকেও রয়েছে জনপ্রিয় এমন একাধিক মন্দির। মন্দিরের আয়ের উপর কর বসাতে বুধবার নয়া বিল এনেছে কংগ্রেস শাসিত কর্নাটক সরকার। যাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। নয়া বিল অনুযায়ী রাজ্যের যে সব মন্দিরের আয় বছরে এক কোটি বা তার বেশি সেই মন্দিরগুলিকে ১০ শতাংশ কর দিতে হবে। এই বিলের বিরোধিতায় সরব হয়েছে বিজেপি তাদের দাবি, এই বিল প্রমাণ করে দিচ্ছে কংগ্রেস আসলে হিন্দু বিরোধী দল।

বুধবার কর্নাটক বিধানসভায় পাশ হয়েছে ‘হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশনস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্ট বিল’। যার পরই এক্স হ্যান্ডেলে সরব হন কর্নাটকের বিজেপি সভাপতি বিজয়েন্দ্র ইয়েদিউরপ্পা। তিনি লেখেন, “এই বিলের মাধ্যমে কংগ্রেস তাদের শূন্য কোষাগার পূরণ করার চেষ্টা করছে। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেবল হিন্দু মন্দির থেকেই রাজস্ব সংগ্রহ করা হবে কেন? অন্য ধর্মীয়স্থানগুলি বাদ যাবে কোন যুক্তিতে? এই ঘটনা ধর্মীয় পক্ষপাতিত্ব বলে অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। অবশ্য এই বিল প্রসঙ্গে কর্নাটকের মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি জানান, ওই করের অর্থ সরকার নেবে না। বরং ‘ধর্মীয় পরিষদে’র কাজেই ব্যবহার করা হবে। আরও জানান, বিজেপিও ক্ষমতায় থাকাকালীন একই কাজ করেছিল। ৫ থেকে ২৫ লক্ষ টাকা আয় যে সব মন্দিরের, তাদের থেকে ৫ শতাংশ কর নেওয়া হত। ২৫ লক্ষের উপরে আয়ে ১০ শতাংশ কর দিতে হত।

সিদ্ধারামাইয়ার মন্ত্রীর দাবি, “সরকার ‘ধর্মিক পরিষদ’ গড়েছে। সেখানেই যাবে মন্দিরগুলি থেকে প্রাপ্ত অর্থ। ওই পরিষদের উদ্দেশ্য হল আর্থিকভাবে দুর্বল পুরোহিতদের উন্নতি, সি গ্রেড মন্দিরের উন্নতি এবং দুঃস্থ পুরোহিতদের সন্তানদের শিক্ষা প্রদান করা। মন্দিরের টাকায় এই কাজগুলিই হবে।” অবশ্য সরকারের এহেন দাবির পরও বিতর্ক পিছু ছাড়ছে না।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...