Wednesday, June 24, 2026

আদালত হাত-পা বেঁধে না দিলে শাহজাহানকে ধরতে পারে রাজ্য পুলিশই: অভিষেক

Date:

Share post:

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে তৃণমূল। আদালত হাত-পা বেঁধে না দিলে রাজ্য পুলিশে শেখ শাজাহানকে গ্রেফতার করতে পারে। বুধবার রাতে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। রাজ্য পুলিশের সীমা আদালতই বেঁধে দিয়েছে বলেই মত তাঁর।

স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে তার বাড়িতে যায় ED। স্থানীয় মানুষের রোষের শিকার হন তাঁরা। তার পর থেকেই নিখোঁজ শাজাহান বারবার আড়ালে থেকে আদালতে আগাম জামিনের আবেদন জানালেও সামনে আসেননি তিনি। যদিও রাজ্য পুলিশের ডিজি প্রশ্ন তোলেন, ইডি কেন গ্রেফতার করছে না শাহজাহানকে? ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে। ফলে শাহজাহানকে ধরতে পারছে না রাজ্য পুলিশ।

এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) ফের একবার দলের অবস্থান জানিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল যে বিন্দুমাত্র কাউকে রেয়াত করবে না সে কথা স্পষ্ট জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তা হলে শাহজাহানকে গ্রেফতার না করার কী আছে?”

দুর্নীতি ইস্যুতে বার বার ‘জিরো টলারেন্স’ নীতির কথাই জানিয়েছে তৃণমূল। অভিযোগ পেয়ে সাসপেন্ড করা হয়েছে সন্দেশখালির আরেক তৃণমূল নেতা উত্তম সর্দারকে। তিনি গ্রেফতারও হয়েছেন। গ্রেফতার হয়েছেন আরেক নেতা শিবু হাজরাও। কিন্তু শাহজাহানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আদালতের নির্দেশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...