Tuesday, March 31, 2026

আজ লাল-হলুদের সামনে জামশেদপুর , জয় লক্ষ্য কুয়াদ্রাতের

Date:

Share post:

আজ আইএসএলের পরবর্তী ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আগের ম্যাচে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে আইএসএলে আট নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল।আজ বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জিততে পারলে প্রথম ছয়ের আরও কাছে পৌঁছবে লাল-হলুদ ব্রিগেড। প্লে-অফে খেলার সম্ভাবনাও বাড়বে ক্লেটন সিলভাদের। কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে খুব কঠিন ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের। প্লে-অফে ওঠার লড়াই ক্রমশ কঠিন হচ্ছে ক্লেটন সিলভাদের। বুধবার এফসি গোয়াকে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছ’নম্বরে উঠে এসেছে নর্থইস্ট ইউনাইটেড।

খালিদ জামিল কোচ হয়ে আসার পর জামশেদপুর ঘুরে দাঁড়িয়েছে। আগের ম্যাচে মুম্বই সিটি এফসি-র মতো দলের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে খালিদের দল। খালিদ আবার ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ। সুপার কাপে পুরনো দলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল খালিদের দলের। আইএসএলে তার মধুর প্রতিশোধ নিতে মরিয়া থাকবে জামশেদপুর। খালিদের দলে থাকা নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকু আগে লাল-হলুদ জার্সি গায়ে খেলে গিয়েছেন। তিনিও চাইবেন ইস্টবেঙ্গলের জালে বল জড়াতে। জামশেদপুরকে নিয়ে রীতিমতো হোমওয়ার্ক করেই নামছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। এই ম্যাচে সাউল ক্রেসপো ছাড়া প্রায় পুরো দলকেই পাচ্ছেন স্প্যানিশ কোচ। কার্ড সমস্যার কারণে হায়দরাবাদ ম্যাচ খেলতে না পারা নাওরেম মহেশ সিং এবং লালচুংনুঙ্গা ফিরছেন। তিনদিন আগে আসা নতুন বিদেশি ডিফেন্ডার সার্বিয়ার আলেকজান্ডার পান্টিচ গত দু’দিন দলের সঙ্গে অনুশীলন করে তৈরি। তাঁকে সেন্ট্রাল ডিফেন্সে হিজাজি মাহেরের পাশে খেলাতে পারেন ইস্টবেঙ্গল কোচ।

এই ম্যাচ নিয়ে কুয়াদ্রাত বলেন, ‘‘সুপার কাপে যে দল খেলেছিল তার থেকে এই জামশেদপুর দলটা বেশ ভাল। ওদের খেলায় তীব্রতা থাকে। আমরাও ভাল খেলছি। সুপার কাপে আমরা ওদের বিরুদ্ধে যে ফুটবল খেলে জিতেছিলাম, আশা করি সেটা এখানেও দেখাতে পারব। আমাদের জিততেই হবে। আইএসএলে ইস্টবেঙ্গল কখনও পরপর দুটো ম্যাচ জেতেনি। তাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। প্লে-অফে উঠতে সব ম্যাচই আমাদের কাছে ফাইনাল। তাই পয়েন্ট খোয়ানো চলবে না।’’

আরও পড়ুন- দুরন্ত পারফরমেন্সে আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি যশস্বীর

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...