Monday, March 30, 2026

ভূস্বর্গে বিপর্যয়! জম্মু-কাশ্মীরে ধসের জেরে বন্ধ শ্রীনগর জাতীয় সড়ক

Date:

Share post:

ভয়াবহ ধসের জোরে বন্ধ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক, বিপাকে পর্যটকরা। বুধবার রামবান জেলায় ভূমিধসের জেরে কয়েকশো গাড়ি রাস্তায় আটকে পড়েছে। পাহাড় থেকে বড় বড় বোল্ডার পাথর জাতীয় সড়কে পড়ে কার্যত অবরুদ্ধ ২৭০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর হাইওয়ে। বিপর্যয় জেরে খোলা আকাশের নিজেই রাত্রি যাপন করলেন পর্যটকরা।

সোমবার থেকেই রাস্তা পরিষ্কার করার কাজ চলছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়া ও বারবার ধস নামার কারণে উদ্ধারকাজে দেরি হয়। বুধবার দুপুরেই জাতীয় সড়ক আংশিকভাবে খুলে দেওয়া হয়। তবে বানিহাল-রামবানে যে পর্যটকরা আটকে ছিলেন তাঁরা ফিরতেই আবার বিপত্তি। কিশতওয়ারিতে নতুন করে ধস নামায় বিপর্যয় এড়াতে আবার হাইওয়ে বন্ধ করে প্রশাসন। পাশাপাশি তুষারপাতের জেরে শ্রীনগর-লাদাখ রোড সহ কুুপওয়াড়া ও গুরেজ থেকে নিয়ন্ত্রণ রেখায় যাওয়ার রাস্তাও বন্ধ। আপাতত চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে পুলিশ।


Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...