Sunday, June 28, 2026

২০০০ টাকার নোট বদলের লাইনে তোলাবাজি কংগ্রেসের, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তৃণমূল

Date:

Share post:

নোট বদল করা নিয়ে রিজার্ভ ব্যাংকের (RBI) সামনে রণক্ষেত্র পরিস্থিতি। সাধারণ মানুষের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তৃণমূল কংগ্রেস (TMC ) কর্মীরা। ধুন্ধুমার পরিস্থিতির কারণে বন্ধ করে দেওয়া হলো রিজার্ভ ব্যাংকের মেইন গেট।

সূত্রের খবর, ২০০০ টাকার নোট বদলের লাইনে তোলাবাজি করছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। স্থানীয় মহিলারা সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন টাকার বদলের জন্য কিন্তু সন্তোষ পাঠকের অনুগামীরা মাথাপিছু ২০০ টাকা করে তোলা চাইতে আসেন এখানে। ঘটনার কথা জানতে পেরে তৃণমূলের কর্মী সমর্থকেরা প্রতিবাদ করতে গেলে কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অনুগামীরা তাঁদের উপর চড়াও হন। রাস্তায় ফেলে ঘাসফুল শিবিরের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি চোট পান লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও। ঘটনার জেরে অবরুদ্ধ বিবাদী বাগের রাস্তা। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মাথা ফেটেছে, কিছু মানুষ গুরুতর জখম হওয়ায় তাঁদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...