Friday, April 3, 2026

বই খুলেই পরীক্ষা! কবে থেকে চালু হচ্ছে এই পদ্ধতি

Date:

Share post:

নতুন শিক্ষানীতিতে এবার বই খুলেই পরীক্ষার নিয়ম কার্যকর করতে চলেছে কেন্দ্র সরকার। গোটা দেশে এই পরীক্ষা ব্যবস্থা চালু করার আগে কয়েকটি স্কুলে কয়েকটি বিষয়ে এই পরীক্ষা চালু করে হিসাব করে দেখতে চাইছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। তবে এই পরীক্ষা পদ্ধতি লাগু হলে গোটা দেশে তার প্রয়োগ কেমন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিরোধী দলগুলি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণিতে ইংরাজি, অঙ্ক ও বিজ্ঞান পরীক্ষা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ইংরাজি, অঙ্ক ও জীববিদ্যা পরীক্ষা ওপেন বুক পদ্ধতিতে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষামন্ত্রকের তরফে। এই শিক্ষাবর্ষের নভেম্বর ডিসেম্বর মাসে এই পদ্ধতি লাগু করা হবে। দেশের বিশেষ কয়েকটি স্কুলে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি লাগু হবে। এই পরীক্ষার পর প্রতিক্রিয়া নেওয়া হবে। পাশাপাশি পরীক্ষা দিতে পরীক্ষার্থীরা কত দ্রুত পরীক্ষা শেষ করতে পারছে তাও পর্যবেক্ষণ করা হবে।

এর আগেও CSBE ওপেন বুক পরীক্ষা পদ্ধতি লাগু করেছিল। কিন্তু সেই সময় যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল তা শিক্ষামন্ত্রকের মনঃপুত না হওয়ায় এই পরিকল্পনা বাতিল করা হয়। এবারে সেই পদ্ধতিতে কিছু বদল করে নতুনভাবে মাঠে নামছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...