Tuesday, June 23, 2026

সত্যি হল পূর্বাভাস! সন্ধে গড়াতেই শহরে বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় কমলা সতর্কতা জারি আলিপুরের

Date:

Share post:

সত্যি হল হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস! বৃহস্পতিবার সন্ধে গড়াতেই কলকাতায় (Kolkata) শুরু বৃষ্টি। এদিন রাত সাড়ে ৮টা থেকে কলকাতা জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain)। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। আর ধীরে ধীরে রাত বাড়তেই শহরে শুরু হয় বৃষ্টি। এদিন রাত রাত পৌনে ন’টা নাগাদ বিবৃতি জারি করে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ১-২ ঘণ্টা বৃষ্টি চলতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায়।

ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে ওই চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আপাতত কলকাতা ছাড়়া হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার জন্য এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তবে আবহাওয়া দফতর আরও জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে। পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে জোর হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...