Tuesday, June 23, 2026

রাশিয়ায় চাকরি দেওয়ার নামে পাঠানো হলো ইউক্রেনের যুদ্ধে, প্রতারিত ৪ ভারতীয়

Date:

Share post:

কথা ছিল রাশিয়াতে চাকরি দেওয়া হবে তাদের। এই চাকরির ফাঁদে পড়ে বিপুল টাকা খুঁজে প্রতারিত হলো চার ভারতীয়। চাকরির নামে চার জনকে ইউক্রেনে পাঠানো হলো রাশিয়ার বেসরকারি ওয়াগনার বাহিনীর হয়ে যুদ্ধ করতে। দ্রুততম উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন ওই চার যুবক।

জানা গিয়েছে প্রতারিত এই চার যুবকের ১জন তেলেঙ্গানা ও বাকি ৩ জন কর্নাটকের বাসিন্দা। এদের মধ্যে তেলেঙ্গানার বছর বাইশের যুবক মহম্মদ সুফিয়ান নিজের বাড়িতে একটি ভিডিও পাঠিয়েছেন। যেখানে তিনি আবেদন জানিয়েছেন, ‘‘দয়া করে আমাদের বাঁচান। আমরা হাই-টেক জালিয়াতির শিকার।’’ ভিডিয়োতে দেখা গিয়েছে, সুফিয়ান সেনার উর্দি পরে রয়েছেন। তাঁর অভিযোগ, জোর করে রাশিয়ার হয়ে তাঁদের যুদ্ধ করতে পাঠানো হয়েছে। তাঁদের ইচ্ছার বিরুদ্ধে। ২০২৩ সালের ডিসেম্বরে তাঁদের রাশিয়া পাঠানো হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেনার নিরাপত্তা সহায়ক হিসাবে কাজ করবেন তাঁরা। যদিও তা হয়নি বলে অভিযোগ।

পরিবারের দাবি ওই চার যুবক দুবাইতে কাজ করতো। তাদের মাসিক বেতন ছিল ৩০ থেকে ৪০ হাজার টাকা। দুবাইতেই এক এজেন্টের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। এজেন্ট জানায়, রাশিয়াতে কাজে গিয়ে মাসে দু লক্ষ টাকা পাবেন তারা। চাকরি দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছিলেন সেই ‘এজেন্ট’। ২০২৩ সালের নভেম্বরে তাঁরা দুবাই থেকে দেশে ফিরে আসেন। এর পর ডিসেম্বরে তাঁদের রাশিয়া পাঠিয়ে দেওয়া হয়। চেন্নাই থেকে রাশিয়ার বিমান ধরেন তাঁরা। ভিজিটরস ভিসায় পাঠানো হয় তাঁদের। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখতে পায়, রাশিয়ায় কাজ দেওয়ার নামে ভাড়াটে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে তাঁদের। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে এই সেনাবাহিনী।

সুফিয়ানের ভাই সৈয়দ সলমন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘১৫ দিন আগে ভাই ফোন করেছিলেন। জানিয়েছিলেন ইউক্রেন সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছেন তাঁরা। তিনি জানিয়েছেন, ইচ্ছার বিরুদ্ধে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। প্রতারণা করা হয়েছে। ভারতে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন তাঁরা।’’ অবশ্য প্রতারিত শুধু এই চারজন নয় জানা যাচ্ছে, আরও ৬০ ভারতীয়কে ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে বাহিনীতে নিয়োগ করা হয়েছে যুদ্ধের জন্য। রুশ ভাষায় লেখা চুক্তিপত্রে সই করানো হয়েছে। মহারাষ্ট্রের এক ব্যক্তি তাঁদের নিয়োগ করে পাঠিয়েছেন। ওই ব্যক্তির একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...