Friday, April 3, 2026

‘মা হতে পারবে না’, সাফাই দিয়ে রূপান্তরকামী প্রেমিকাকে প্রত্যাখান প্রমিকের

Date:

Share post:

প্রেমের সম্পর্কের ভরসায় কেউ ঘর ছাড়েন। সম্পর্কের জোরে বিবাহিত জীবন ছেড়েও নতুন বিয়ের পথে এগোন অনেকে। ইন্দোরের রূপান্তরকামী এক মহিলা প্রেমিকের ভরসায় লিঙ্গ পরিবর্তনের মতো কঠিন পথও অতিক্রম করেছিলেন। অথচ সব কিছু হয়ে যাওয়ার পর আর তাঁকে বিয়ে করবেন না বলে বেঁকে বসেছেন। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নিয়ে এবার পুলিশের দ্বারস্থ ওই মহিলা।

মধ্যপ্রদেশের ইন্দোরের রূপান্তরকামী মহিলার সঙ্গে ২০২১ সালে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা এক যুবকের। যুবকই বেশি আগ্রহ প্রকাশ করে সম্পর্কের জন্য, দাবি মহিলার। এরপর বৃন্দাবনে তাঁদের দেখা হয়। যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। তবে তাঁকে মেয়েদের মতো দেখতে বলে লিঙ্ক পরিবর্তন করে মহিলা হওয়ার কথা বলে। তাঁর কথা মতো লিঙ্গ পরিবর্তনের পদ্ধতির মধ্যে দিয়ে যান ওই মহিলা।

তবে সম্পূর্ণভাবে একজন মহিলা হওয়ার পর কানপুরের যুবক বৈভব শুক্লা নামে ওই যুবক বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। মহিলার বাবা-মায়ের সঙ্গে দেখা করেও বিয়ের প্রস্তাব দেননি। জোর করার পর সে দাবি করে মহিলা নিচু জাতের হওয়ার বিয়েতে তাঁর আপত্তি। সেই সঙ্গে বৈভবে যুক্তি লিঙ্গ পরিবর্তন করলেও কোনওদিন তিনি মা হতে পারবেন না। তাই বিয়েতে তাঁর কোনও মত নেই। যার জন্য সামাজিক বা শারীরিক বাধাকে অনেক কষ্ট সহ্য করে পার করলেন, সেই প্রেমিক যখন এই সব যুক্তিতে বিয়ের প্রস্তুাব ফিরিয়ে দেয় তখন কার্যত হতাশ হয়ে পড়েন মহিলা।

আড়াই বছরের সম্পর্কের সময় বৈভব প্রশ্ন তোলেনি জাতি নিয়ে। লিঙ্গ পরিবর্তনের অনুরোধ করার সময় সন্তান ধারণের বিষয়টি ভাবেনি বৈভব? সব শর্ত মেনে নিজেকে প্রস্তুত করার পর তাঁর একটি ছোট্ট শব্দ ‘দুঃখিত’, সম্পর্ককে সোজা নিয়ে গেল থানায়। পুলিশ বৈভবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...