Saturday, June 20, 2026

রাঁচিতে চতুর্থ টেস্ট খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন

Date:

Share post:

রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। আর এই ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন জনি ব্রেস্টোকে আউট করতেই নজির গড়েন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অশ্বিন। প্রথম ভারতীয় হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেটের মালিক হলেন তিনি ।

ইংল্যান্ডের বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন অশ্বিন। এক্ষেত্রে তিনি ভারতীয়দের মধ্যে পিছনে ফেলে দিয়েছেন ভাগবত চন্দ্রশেখরকে। যার উইকেট সংখ্য ৯৫। অনিল কুম্বলে, যার উইকেট সংখ্যা ৯২। বিষণ সিং বেদীর উইকেট সংখ্যা ৮৫। কপিল দেবের রয়েছে ৮৫।

ম্যাচে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে জনি ব্রেস্টোর উইকেট তুলে নেন অশ্বিন। এলবিডব্লিউ করেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটারকে। সেই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েন অশ্বিন। রাঁচী টেস্টে নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেট নেন তিনি। ৩৭ বছরের অশ্বিন দ্বিতীয় বোলার যিনি ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ১০০ বা তার বেশি টেস্ট উইকেট নিয়েছেন। প্রথম জন জেমস অ্যান্ডারসন। তিনি এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে নিয়েছেন ১৪৫টি উইকেট।

এদিকে অভিষেক ম্যাচে নজর কেড়েছেন আকাশ দীপ। বাংলার পেসার এই কপি লেখা পর্যন্ত নেন তিন উইকেট।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...