Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আগামিকাল রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে নামছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্ট ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া রোহিত শর্মার দল। ইংল্যান্ড জিতলে তারা সমতায় ফিরবে।

২) ভূস্বর্গে ক্রিকেটে মেতে ভার‍তের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। কাশ্মীরের রাস্তায় ক্রিকেট খেলছেন কয়েকজন তরুণ। সেই দেখে নিজেও ব্যাট হাতে নেমে পড়লেন সচিন। তাদের থেকে চেয়ে নেন ব্যাটও। যেই ভিডিও নিজেই পোস্ট করেছেন সচিন নিজেই। শুধু তাই নয় , পৌঁছে গেলেন সেখানকার ব্যাট তৈরীর কারখানাতেও।

 

৩) এক জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নাকি পুরোপুরি মিলে গিয়েছে বিরাট কোহলির জীবনে। কখন বিরাটের বিয়ে হবে, কবেই বা তাঁর সন্তান হবে তা নাকি তিনি আগেই ভবিষ্যদ্বাণী করে জানিয়েছিলেন, আর তা নাকি মিলে গিয়েছে হুবহু। আর এবার জ্যোতিষীই জানালেন বিরাটের অবষরের কথ। সেই জ্যোতিষীর মতে, ২০২৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বিরাট।

৪) ঘোষণা হয়ে গেল ২০২৪ আইপিএল-এর সূচি। ২২ মার্চ থেকে শুরু দেশের এক নম্বর ক্রিকেট লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । অর্থ্যাৎ প্রথম ম্যাচে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলি দ্বৈরথ। সূচি ঘোষণা করা হয়েছে ৭ এপ্রিল পর্যন্ত। লোকসভা নির্বাচনের কারণে বৃহস্পতিবার প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলে বাকি সূচি ঘোষণা করা হবে।

৫) এগিয়ে থেকেও জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণেও গেলেও গোলের ব্যবধান বাড়াতের পারেনি কুয়াদ্রাতের দল। সেই গোল গুলো এলে ম্যাচের ফলাফল কিছু অন্য হতে পারত। এদিন লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নন্দকুমার।

আরও পড়ুন – Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...