Thursday, March 19, 2026

গাড়ির ধাক্কায় মৃত্যু তেলেঙ্গানার বিধায়কের!

Date:

Share post:

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তেলেঙ্গানার বিধায়ক লাস্য নন্দিতা। শুক্রবার সকালে হায়দরাবাদে সাঙ্গারেডি জেলার আমিনপুর মহকুমার সুলতানপুর আউটার রিং রোডে দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয় ভারত রাষ্ট্র সমিতির বিধায়কের (MLA of BRS)। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বিধায়কের গাড়ি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় ৩৭ বছর বয়সী বিধায়কের। বিধায়কের গাড়ির চালকও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

দিন দশেক আগেই নন্দিতা পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন। মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে নালগোন্ডা যাওয়ার পথে নাকরাতপল্লী এলাকায় ঘটেছিল দুর্ঘটনা। সেই সময় খুবই অল্প আঘাত পেয়েছিলেন তিনি। তাড়াতাড়ি সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে ওই দুর্ঘটনায় বিধায়কের দেহরক্ষীর মৃত্যু হয়েছিল। আজকের দুর্ঘটনা প্রাণ কাড়ল তাঁর।২০১৬ সাল থেকে রাজ্যের কবিড়াগুড়া পুরসভার পুর সদস্য ছিলেন নন্দিতা। ২০২৩ সালে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট থেকে জয়ী হয়েছিলেন তিনি। প্রথমবারের জন্য তিনি বিধায়ক হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার এবং রাজনৈতিক সতীর্থরা।

spot_img

Related articles

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...